ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৪,  5:02 PM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের টিস্যু কারখানায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ঢাকা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ডেমরা, কাঁচপুর, গজারিয়া, বন্দর কোম্পানিসহ ফায়ার সার্ভিসের মোট ১৪টি ইউনিট কাজ করছে। সোমবার (১৮ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে এ আগুন লাগে।  ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের পর চারপাশে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। ধোঁয়াচ্ছন্ন পরিবেশে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে যায়। আগুনের ভয়াবহতা দেখে পরে আরও সাতটি ইউনিট সর্বশেষ আরও ২ ইউনিটসহ মোট ১৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে এলে এসব বিষয় জানা সম্ভব হবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর পাঁচটার দিকে প্রথমে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনের তীব্রতা ভয়াবহ হওয়ায় পরে আরও নয়টি ইউনিট পাঠানো হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম