ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

সোনারগাঁয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

#

২৯ মে, ২০২৫,  4:16 AM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরে পড়ে পানিতে তলিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।  বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার কাঁচপুরের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম জুনায়েদ (৬) ও হাবিবুর রহমান (৮)। তারা দু'জনই কাঁচপুর পূর্ব বেহাকৈর লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। জুনায়েদ প্লে ও হাবিবুর প্রথম শ্রেণিতে পড়ে। নিহত জুনায়েদ কাঁচপুরের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামের হানিফ মিয়ার ছেলে ও হাবিবুর একই গ্রামের মো. বাদশার ছেলে।  এলাকাবাসী ও নিহতদের পরিবার সুত্রে জানা যায়, উপজেলার কাচঁপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামে বাড়ির পাশে একটি পুকুরে পাশে মাঠে দুই শিশু জুনায়েদ ও হাবিবুর আরো কয়েকজনের সাথে বুধবার দুপুরে ফুটবল খেলছিল। হঠাৎ ফুটবলটি পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে জুনায়েদ ও হাবিবুর পুকুর থেকে ফুটবলটি তুলতে পুকুরের পানিতে নামে। এসময় দু'জনই পুকুরে পানিতে তলিয়ে যায়। প্রচুর পরিমাণ পানি খেয়ে পেট ফুলে গিয়ে  দু'জনের লাশ পানিতে ভেসে উঠেছে। এ ঘটনাটি পার্শ্ববর্তী এক মহিলা দেখতে পেয়ে তাদের দু'জনের বাড়িতে খবর দিলে পানি থেকে উদ্ধার করে দু'জনকে স্থানীয় মদনপুরের একটি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে।  এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।  নিহত হাবিবুরের বাবা হানিফ মিয়া জানান, দুপুর ১টার দিকে একটি ফুটবল নিয়ে বাড়ীর পাশেই আমার ছেলেসহ শিশুরা ফুটবল খেলছিল। দুপুর দেড়টার দিকে আমাদের বাড়ীর পাশেই এক প্রতিবেশী মহিলা ওই মাঠের পাশে একটি পুকুরে দুই শিশুর লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর লাশ পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম