ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

সোনারগাঁয়ে দুর্বৃত্তদের আগুনে মার্কেট পুড়ে ছাই

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৪,  3:48 AM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের ললাটি বাসষ্ট্যান্ড সংলগ্ন মার্কেটে (পেট্রোল) ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে মার্কেটের চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে।সোনারগাঁ থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। মার্কেট মালিক আতিকুর রহমান বলেন, প্রতিদিনের মতো ভাড়াটিয়া দোকানিরা রাত ১০টার মধ্যে তাদের দোকান বন্ধ করে বাসায় চলে যান। অতঃপর গভীর রাতে দুর্বৃত্তরা মার্কেটে আগুন দেয়। মার্কেটে আগুন ছড়িয়ে পড়লে আশে পাশের বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে রাত দেড়টায় বাড়ি থেকে দ্রুত মার্কেটে এসে অন্যদের সহযোগিতায় আগুন নেভাই। ততক্ষণে মার্কেটের চারটি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ভূষ্মীভূত হয়। মার্কেট মালিক আরও বলেন, আগুনে একটি মুদি দোকানের টিভি ফ্রিজসহ মালামাল, মোবাইল দোকানের মোবাইল সহ যন্ত্রপাতি এবং স্বর্ণের দোকানে থাকা গহনা, যন্ত্রপাতি এবং কাপড়ের দোকানের সকলকাপড় সহ প্রয়োজনীয় অনেক মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি দাবি করেন। তালতলা তদন্ত কেন্দ্রের এস আই মজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং থানায় মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম