ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে জখম ও নারী হেনস্থার অভিযোগ

#

০৫ মার্চ, ২০২৬,  9:41 PM

news image

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা  উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় নারী শ্লীলতাহানীর অভিযোগও করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নামাজখালী গ্রামের বাসিন্দা মোঃ মোস্তফা কামাল (৪৬) গত ৪ মার্চ বুধবার বিকেলে তার নিজ বসতবাড়ির বারান্দায় অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে এবং একটি শিশুকে কেন্দ্র করে একই গ্রামের মোঃ আব্দুল মতিন সরকার (৪৫), তার স্ত্রী মোছাঃ রিতা বেগম (৪০) ও মোঃ সুজা মিয়া (৪০) দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়। ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা বাঁশের লাঠি, বাঁশের বাং, কাঠের বাটাম ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে তাকে আহত করে। একপর্যায়ে আব্দুল মতিন সরকার বাঁশের বাং দিয়ে মাথায় আঘাত করলে তা নাকে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। মোস্তফা কামালকে রক্ষা করতে এগিয়ে এলে তার বাবা মোঃ সাইদুর রহমানকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার ডান হাতের কব্জির নিচে ও কনিষ্ঠ আঙুলে গুরুতর আঘাত লাগে এবং বাম চোখেও গুরুত্বর জখম হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানানো হয়েছে। এ সময় তাদের রক্ষা করতে গেলে মোস্তফা কামালের স্ত্রী মোছাঃ কহিনুর বেগম ও মেয়ে মোছাঃ কবিতাকেও মারধর করা হয়। অভিযোগে বলা হয়, তাদের চুলের মুঠি ধরে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধর করা হয় এবং পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানী করা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাওয়ার সময় অভিযুক্তরা পুনরায় প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। পরে বিষয়টি নিয়ে সোনাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম