ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

সৈয়দপুরে দুই ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

#

নিজস্ব প্রতিনিধি

০২ মার্চ, ২০২৬,  9:28 PM

news image

নীলফামারীর সৈয়দপুরে শহীদ ডা: জিকরুল হক রোডের একটি বিল্ডিং-এ দুইটি ব্যাংকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত সোমবার (২ মার্চ) দুপুর আড়াইটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে নীলফামারী, ইপিজেড ও রংপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা করছে। তবে বিল্ডিং-এর উপরে আবাসিক হোটেলে ব্যাংকের কর্মকর্তা-কর্মাচারীরা আটকা পড়ে রয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুরে শহরের ডা জিকরুল হক রোড়ের একটি বিল্ডিং-এ অবস্থিত ঢাকা ব্যাংক ও দি ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংকের সৈয়দপুর শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম বলেন, তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুনের লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। কয়েকজন আটকা পড়েছে আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি। তবে কিভাবে আগুন লেগেছে সেটি এখনো জানা যায় নি। প্রাথমিকভাবে ক্ষতিক্ষতির পরিমাণ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম