ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনায় মামলা

#

বিনোদন প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৩,  4:36 PM

news image

তারকাদের নিয়ে আয়োজন করা সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) মারামারির ঘটনায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন জি নেক্সট জেনারেশনের সিইও মাসুদুর রহমান। শনিবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মামলার বিষয়টি নিশ্চিত করলেও কতজনের নামে এবং কোন থানায় মামলা করা হয়েছে তা জানাননি তিনি। মাসুদুর রহমান বলেন, সংখ্যাটি পাঁচের অধিক নয় এবং তিনের কম নয়। এ ছাড়া কোন থানায় মামলা করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমরা বলতে পারছি না— এ জন্য দুঃখিত। কেননা ওসি সাহেব আমাদের বলেছেন— আমরা যেন থানার নাম কিছুতেই না বলি। নাম প্রকাশ করলে কিছু সমস্যা হবে। কাজ এগোবে না। এ কারণে থানার নাম বলছি না। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে গ্রুপ পর্বের ম্যাচে পরিচালক মোস্তফা কামাল রাজ এবং দীপঙ্কর দীপনের দলের খেলার সময় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়। এতে আহত হন ছয়জন। আহতরা হলেন―শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। এ ঘটনায় পালটাপালটি মন্তব্য ছোড়ার মধ্যে শনিবার বিষয়টি নিয়ে মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপনের টিম এবং সংশ্লিষ্টদের নিয়ে সমঝোতায় বসে আয়োজক কমিটি। টানা কয়েক ঘণ্টার বৈঠকের পর এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করা হয়। এর আগে জানা যায়, শুক্রবার রাতে দুই দলের খেলা চলাকালীন মাঠে হঠাৎ উত্তেজনা বিরাজ করে। এই উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠের বাইরে থাকা সতীর্থদের মধ্যে। তার পরই শুরু হয় দুই পক্ষের হাতাহাতি। প্রথম পর্যায়ে হাতাহাতি পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও বিপত্তি ঘটে রাত সাড়ে ১১টার দিকে। তখন শুরু হয় দ্বিতীয় দফার মারামারি। সেই সময় আহত হন ছয়জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম