ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ওপর চড়াও হলেন সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ মে, ২০২৪,  7:54 PM

news image

বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। ক্রিকেট মাঠে ব্যাটে-বলের নৈপুণ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। মাঠের ক্রিকেটে সাকিবের পারফরম্যান্স প্রশংসনীয়। তবে ব্যক্তি সাকিবের আচরণ নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। এবার নতুন বিতর্কে জড়াল এই তারকা ক্রিকেটারের নাম। আবারও মেজাজ হারিয়েছেন সাকিব। এর আগেও তিনি মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারার ঘটনা ঘটিয়েছেন। জানা গেছে, নারায়নগঞ্জে শেখ জামাল ও প্রাইম ব্যাংকের ম্যাচ শুরুর আগে সেলফি তুলতে যান এক ভক্ত। আর তখনই মেজাজ হারান সাকিব। সোমবার ( ৬ মে) ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচ নারায়নগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয় সাকিবের শেখ জামাল ও তামিম ইকবালের প্রাইম ব্যাংক। ওই ম্যাচ শুরুর আগে মাঠের পাশে দুই কোচের সঙ্গে আলাপ করছিলেন সাকিব। এ সময় এক ভক্ত ছবি তুলতে গেলে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং মারতে উদ্যত হন তিনি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে একটি ইভেন্টে উপস্থিত হন সাকিব। তাকে দেখে ভক্ত-সমর্থদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। ভিড়ের মাঝে এক ভক্ত সাকিবের ক্যাপ খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই মেজাজ হারিয়ে ক্যাপ কেড়ে নিয়ে সেই ক্যাপ দিয়েই ভক্তকে কয়েকবার মারতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগেরমাধ্যমে এ বিষয়টি নিয়ে নিন্দার ঝড় বয়ে যায়। এ ছাড়া মাগুরা-১ আসন থেকে নির্বাচন করার সময় ভোট চলাকালীন নিজের আসনের একটি কেন্দ্র পর্যবেক্ষণে যান সাকিব। তখন বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্ত-সমর্থকরা। অনেক তরুণ ভক্ত বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। তখন মানুষের ভিড়ে সাকিব ঠিকমতো হাঁটতে পারছিলেন না। সেই সময় মেজাজ হারিয়ে এক ভক্তকে কষিয়ে চড় মারেন সাকিব। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাকিব আল হাসানের চড় মারার সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এনিয়েও অনেকে নেতিবাচক মন্তব্য করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম