ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সেলফি তুলতে গিয়ে আগ্নেয়গিরির গর্তে যুবক

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুলাই, ২০২২,  8:59 PM

news image

ইতালির ক্যাম্পানিয়ার নেপলস উপসাগরে অবস্থিত মাউন্ট ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরির কাছে সেলফি তুলতে গিয়ে গর্তে পড়ে গিয়েছে ২৩ বছর বয়সী মার্কিন এক যুবক। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, পর্বতটিতে ওঠার পর নিজের ফোনে সেলফি তুলছিল ওই যুবক। হঠাৎ তার হাত থেকে ফোনটি পড়ে যায়। সেটিতে তোলার জন্য খাদের অগ্রভাগে এগিয়ে যায় সে। এ সময় ভারসাম্য হারিয়ে সে গর্তে পড়ে যায়। গর্তের কয়েক মিটার নিচে পড়ে কিছুটা আহত হয় সে। তার হাত ও পিঠে আঘাত লাগে। মার্কিন ওই পর্যটক ও তার পরিবার মাউন্ট ভিসুভিয়াসের বাঁক পেরিয়ে সীমার বাইরের পথ ধরে এগিয়ে উপরের দিকে উঠে গিয়েছিল।

পরে তারা নেপলসের ওপর আগ্নেয়গিরির ১ হাজার ২৮১ মিটার উপড়ে চূড়ায় পৌঁছে যায়। এর কিছুক্ষণ পরই ঘটনাটি ঘটে। গর্তে পড়ার পর ওই পর্যটককে উদ্ধারে তাৎক্ষণিক কাজ শুরু করে ভিসুভিয়াসের গাইডরা। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। পর্যটককে উদ্ধারের জন্য হেলিকপ্টারও নিয়ে আসা হয়। বর্তমানে ওই পর্যটক চিকিৎসাধীন। এদিকে, সরকারি জমিতে অবৈধ প্রবেশের দায়ে ওই পর্যটক ও তার পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের হয়েছে। কারণ, তারা কোনো অনুমোদন ছাড়াই পর্বতে চড়েছিলেন। অত্যন্ত বিপজ্জনক হওয়ায় মাউন্ট ভিসুভিয়াসের একটি নির্দিষ্ট সীমানা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। পর্যটক ও তার পরিবার সেদিক দিয়েই ওঠার চেষ্টা করছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম