ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

সেরা পপ সলো ক্যাটাগরিতে গ্র্যামি জিতলেন অ্যাডেলে

#

বিনোদন ডেস্ক

০৬ ফেব্রুয়ারি, ২০২৩,  8:04 PM

news image

সেরা পপ সলো ক্যাটাগরিতে এ বছর গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেলে। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের ১৬তম গ্র্যামি জিতলেন এই তারকা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় আজ সোমবার সকালে বসে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসর। 'ইজি অন মি' শিরোনামের গানের জন্য এবারের আসরে সেরা পপ শিল্পীর (একক) গ্র্যামি জেতেন অ্যাডেলে। এর আগে ২০০৯ সালে দুটি, ২০১২ সালে ছয়টি, ২০১৩ সালে একটি, ২০১৪ সালে একটি ও ২০১৭ সালে পাঁচটি গ্র্যামি অ্যাওয়ার্ড জেতেন অ্যাডেলে। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠান শুরু হয় লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টা)। কমেডিয়ান ট্রেভর নোয়াহ তৃতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করেন। এবারের আসরে চারটি গ্র্যামি জিতে ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যামি জয়ের রেকর্ডটি নিজের করে নিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়িকা ও নৃত্যশিল্পী বিয়ন্সে। ক্যারিয়ারে মোট ৩২টি গ্র্যামি জয়ের মধ্য দিয়ে বিয়ন্সে ভেঙে দিয়েছেন জর্জ সলতির ২০ বছরের বেশি সময় ধরে টিকে থাকা রেকর্ড। সূত্র: বিবিসি, গ্র্যামি ডটকম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম