ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ আগস্ট, ২০২৫,  4:45 PM

news image

ব্রিটেন, ফ্রান্স ও কানাডার পথ অনুসরণ করে এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, এই স্বীকৃতি কার্যকর হবে তখনই, যখন ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসকে ভবিষ্যতের রাষ্ট্রীয় কাঠামো থেকে সরিয়ে রাখার বিষয়ে প্রতিশ্রুতি দেবে। তার ভাষায়, গাজা সংকট সমাধান ও মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধে দুটি রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র মানবিক ও কার্যকর পথ। ইসরায়েল অবশ্য অস্ট্রেলিয়ার এই ঘোষণাকে ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার মতো’ সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে। তারা বলছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে হামাসের মতো গোষ্ঠীগুলোর অবস্থানকে বৈধতা দেওয়া। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, এই স্বীকৃতি তাদের জনগণের আত্মনির্ধারণের অধিকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনেরই প্রতিফলন। সূত্র : এএফপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম