ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ শি জিনপিংয়ের

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর, ২০২২,  5:42 PM

news image

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। পিপলস লিবারেশন আর্মির একটি অনুষ্ঠানে জিনপিং বলেন, চীনের নিরাপত্তা ক্রমশ হুমকির মুখে আছে। এ অবস্থায় সেনাদের যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান ও এনডিটিভি। মঙ্গলবার কেন্দ্রীয় সামরিক কমান্ড (সিএমসি) ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমান্ডের যৌথ কার্যক্রম পরিদর্শনে সিএমসি কেন্দ্রে যান জিনপিং। সেখানে তাঁকে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হয়। নতুন করে পার্টির মহাসচিব নির্বাচিত হওয়ার পর বিশ্বের সর্ববৃহৎ সেনাবাহিনীর উদ্দেশে প্রথম ভাষণে জিনপিং বলেন, বর্তমানে বিশ্ব যেভাবে পরিবর্তিত হচ্ছে তা আগের শতকে দেখা যায়নি। চীনের নিরাপত্তা এখন ক্রমবর্ধমান হুমকি ও অনিশ্চয়তার মধ্যে আছে এবং চীনের সেনাবাহিনীর যে লক্ষ্য সেটি এখনও কঠিনই আছে। তিনি বলেন, সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। সামরিক শক্তি বাড়িয়ে লড়াই করতে হবে এবং জয় পেতে হবে ও নির্ধারিত লক্ষ্য অর্জন করতে হবে। এ ছাড়া সেনাবাহিনীর ওপর পার্টি ও জনগণের আরোপিত জাতীয় অখণ্ডতা রক্ষা, নিরাপত্তা এবং ক্রম বিকাশমান স্বার্থরক্ষার দায়িত্ব পালনে নির্দেশ দেন তিনি। চীনা সংবাদমাধ্যম পিপলস ডেইলির প্রথম পাতায় সিএমসি সেন্টার পরিদর্শনের সময় সেনাবাহিনীর ইউনিফর্মে শি জিনপিংয়ের কয়েকটি ছবি উল্লেখযোগ্যভাবে প্রদর্শিত হয়েছে। এসময় শি জিনপিং বলেন, সেনাবাহিনীকে অবশ্যই ‘যুদ্ধের প্রস্তুতির জন্য সামরিক প্রশিক্ষণকে ব্যাপকভাবে শক্তিশালী করতে হবে।’ ‘আপনাদের সমস্ত শক্তি নিয়ে লড়াইয়ে ফোকাস করুন, লড়াইয়ে কঠোর পরিশ্রম করুন এবং জয়ের জন্য সক্ষমতা উন্নত করুন,’ বলেন চীনা প্রেসিডেন্ট। চীন একটি ‘অস্থিতিশীল ও অনিশ্চিত’ নিরাপত্তা পরিস্থিতির মধ্যে থাকায় সেনাবাহিনীকে অবশ্যই ‘জাতীয় সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে দৃঢ়ভাবে রক্ষা করতে হবে,’ যোগ করেন শি জিনপিং।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম