ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৭ আগস্ট, ২০২৬,  8:49 PM

news image

সেজদারত অবস্থায় ইন্তেকাল করেছেন শ্রীরামপুর বাজার মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব মাওলানা আতাউল্লাহ রহ.। আজ ফজরের নামাজ আদায়ের সময় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় থাকা অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও আমানতের সঙ্গে শ্রীরামপুর বাজার মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

সেজদা এমন এক পবিত্র অবস্থান, যখন একজন বান্দা তার প্রতিপালকের সবচেয়ে নিকটবর্তী থাকে। সেই অবস্থাতেই তার ইন্তেকালের ঘটনায় মুসল্লি, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

আল্লাহ তাআলা মাওলানা আতাউল্লাহ রহ.-এর নেক আমলগুলো কবুল করুন, তাঁর সব ভুল-ত্রুটি ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদাউসে সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম