ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সেই ‘ইঙ্গিতপূর্ণ’ বিজ্ঞাপন নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

#

বিনোদন ডেস্ক

০৭ জুন, ২০২২,  4:29 PM

news image

সেই ‘ইঙ্গিতপূর্ণ’ বিজ্ঞাপন নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার আগে এ ব্যাপারে মুখ খুলেছিলেন রিচা চাড্ডাও। পারফিউমের বিজ্ঞাপন দেখে বেজায় চটেছেন দু’জনই। নেটমাধ্যমে এখন একাধিক তারকার তোপের মুখে প্রসাধনী প্রস্তুতকারক ওই সংস্থা। বেশ কয়েক দিন ধরেই বেশ শোরগোল ফেলেছে পারফিউমের ওই বিজ্ঞাপন। যেখানে দেখানো হয়েছে, শপিংমলে একাকি এক মেয়ের উদ্দেশ্যে কদর্য ইঙ্গিত করছে চার তরুণ। ভয় পেয়ে মেয়েটি ঘুরে তাকাচ্ছে তাদের দিকে।

এমন বিজ্ঞাপন দেখেই ক্ষোভে ফুসে উঠেছেন প্রিয়াঙ্কা থেকে রিচা। সদ্য এই একই বিজ্ঞাপনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ফারহান আখতারও। বিজ্ঞাপন ও ওই সংস্থাটিকে নিষিদ্ধ ঘোষণার দাবি তোলেন তারকারা। দাবি মেনে ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকারও। টুইটে রিচা লেখেন, “এই বিজ্ঞাপনটি কখনও আকস্মিক হতে পারে না। বিজ্ঞাপন তৈরি করতে গেলে বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়। তার ক্রিয়েটিভ, স্ক্রিপ্ট, এজেন্সি, ক্লায়েন্ট, আরও কত কী… আপনাদের মনে হয় ধর্ষণ মজার জিনিস? যত তাড়াতাড়ি সম্ভব এই সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত।” প্রিয়াঙ্কার টুইটেও সেই একই রোষ। অভিনেত্রী লেখেন, “জঘন্য, লজ্জাজনক। এই বিজ্ঞাপন কী করে সবুজ সঙ্কেত পেল? কারা এই বিজ্ঞাপনটিকে সঠিক হিসেবে মেনে নিল? সরকার সংস্থাটিকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়ায় আমি খুশি।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম