ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সু চির বিরুদ্ধে চূড়ান্ত রায় শুক্রবার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২২,  8:31 PM

news image

মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে চূড়ান্ত রায় দেবে জান্তাশাসিত মিয়ানমারের একটি আদালত। শুক্রবার (৩০ ডিসেম্বর) এ রায় দেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। এর মধ্যদিয়ে সু চির বিরুদ্ধে আনীত সব অভিযোগের বিচার শেষ হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭৭ বছর বয়সী নেত্রী অং সান সু চিকে ২০২১ সালে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ বন্দি করে দেশটির জান্তাবাহিনী। সেদিনই জনগণের ভোটে নির্বাচিত সরকারকে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে জান্তাবাহিনী। এরপর থেকেই বন্দি জীবনযাপন করছেন সু চি। বর্তমানে সু চিকে মিয়ানমারের রাজধানী নেপিদোর একটি কারাগারে বন্দি রাখা হয়েছে। এর আগে তাকে একটি অজ্ঞাত স্থানে গৃহবন্দি করে রাখা হয়েছিল। জান্তা সরকার সু চিকে আইনি লড়াইয়ের জন্য কোনো আইনজীবী নিয়োগ করতেও দেয়নি। এরই মধ্যে ‍সু চিকে বিভিন্ন অভিযোগে ২৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সু চির বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, কোভিড-১৯ বিধিনিষেধ ভঙ্গ করা, উত্তেজনা উসকে দিতে যোগাযোগের জন্য অবৈধভাবে রেডিও সরঞ্জাম মজুত করা, রাষ্ট্রীয় গোপন আইন ভঙ্গ করা এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করা। তবে সু চি তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম