ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সুশান্তকে গাঁজা সরবরাহ করতেন রিয়া, চার্জশিটে ৩৫ জনের নাম

#

বিনোদন ডেস্ক

১৩ জুলাই, ২০২২,  7:49 PM

news image

ফের আলোচনায় রিয়া চক্রবর্তী। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন এই প্রেমিকার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়া হয়েছে। অভিযোগে বলা হয়, বিভিন্ন জায়গা থেকে গাঁজা কিনে রিয়া তা পৌঁছে দিতেন সুশান্তের কাছে। এ মামলায় রিয়াসহ মোট ৩৫ জনের নাম চার্জশিটে উল্লেখ করা হয়েছে। চার্জশিটে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর নামও রয়েছে। এনসিবি সূত্রে জানা গেছে, সুশান্তকে অনেক বার গাঁজা পৌঁছে দেন রিয়া।

গাঁজা কেনাবেচার জন্য অনেক টাকা আদানপ্রদানের অভিযোগও রয়েছে রিয়ার বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে রিয়া চক্রবর্তীর ১০ বছরের বেশি জেল হতে পারে। ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িয়ে রিয়াসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিল সুশান্তের পরিবার। পরে মাদক মামলায় গ্রেপ্তার করা হয় রিয়াকে। বাইকুল্লা জেলে প্রায় এক মাস কাটিয়েছিলেন রিয়া। অনেকেই সুশান্তের মৃত্যুর জন্য তাকে দায়ী করে। উল্লেখ্য, এর আগে রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে দাবি করেছিলেন, রিয়ার কাছ থেকে কোনও মাদক উদ্ধার করতে পারেনি এনসিবি। কেবল মাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতেই মামলা সাজানো হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম