ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সুপার ফোরে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৩,  4:43 PM

news image

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে আজ রবিবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। তবে দুই দেশের প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। আবহাওয়ার সংবাদ অনুযায়ী আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই পরাশক্তির মহারণ যেন বৃষ্টিতে ভেসে না যায়, সে জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। রিজার্ভ ডের নিয়ম অনুযায়ী বৃষ্টিতে যেখানে খেলা বন্ধ হয়ে যাবে, পরের দিন সেখান থেকে শুরু হবে ম্যাচ। শ্রীলঙ্কায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মাথায় নিয়ে খেলা হচ্ছে এশিয়া কাপের। পাল্লেকেলেতে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচ। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচও বাধাগ্রস্ত হয়েছিল। দুই প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর শ্রীলঙ্কা থেকে আসর সরিয়ে নেওয়ার দাবিও উঠেছিল। কিন্তু সেটা হয়নি। আসরের সুপার ফোরের খেলাগুলো শ্রীলঙ্কায়ই হচ্ছে। শুধু পাল্লেকেলের বদলে খেলাগুলো হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। তবে শুধু ভারত ও পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখায় সমালোচিত হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কারণ, অন্য দলগুলোর ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়নি। ১৭ সেপ্টেম্বরের ফাইনালে অবশ্য রাখা হয়েছে রিজার্ভ ডে। এশিয়া কাপ ক্রিকেট ইতিহাসে কোনো দলের সুবিধার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি এর আগে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম