ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সুদানে ভয়াবহ বন্যায় ৭৭ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট, ২০২২,  3:31 AM

news image

ভারী বৃষ্টিতে সুদানের নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমার উপরে দিয়ে বইছে। এখন পর্যন্ত সাড়ে ১৪ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ৭৭ জনের। সুদানের জাতীয় পরিষদের বেসামরিক প্রতিরক্ষার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবদুল জলিল আবদুল রহিম বৃহস্পতিবার (১৮ জুলাই) বলেন, মে মাসে বর্ষা মৌসুম শুরুর পর থেকে মৌসুমি বৃষ্টি হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর মধ্যে রয়েছে- উত্তর কোর্দোফান, গেজিরা, দক্ষিণ কোর্দোফান, দক্ষিণ দারফুর এবং নীল নদ। মে থেকে অক্টোবরে ভারী বৃষ্টি হয়ে থাকে সুদানে। এই সময়টায় প্রতি বছর বন্যায় প্রচুর বাড়ি-ঘর এবং ফসল ক্ষতিগ্রস্ত হয়। মূলত দুর্বল অবকাঠামোর কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, এবারের বন্যায় ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ ক্ষতির মুখে পড়েছে। জাতিসংঘের তথ্যমতে, সুদানে ২০২১ সালের বন্যায় ৩ লাখ ১৪ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সে বছর ৮০ জনের বেশি মানুষ প্রাণ হারান। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম