ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৫,  10:23 PM

news image

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুর চালানো অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, বিষয়টি আদালতে গেছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা আমরা বাস্তবায়ন করব। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার আহমেদ। আইনের সাত ধারায় বলা আছে, মামলা গ্রহণযোগ্য হবে না। এখন রিট করা তো মৌলিক অধিকার বলে যোগ করেন ইসি সচিব। তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ১৮টি রিট হয়রছে। আদালতের প্রতি আমরা আস্থাশীল। কাজেই সেখান থেকে নির্দেশনা আসুক সে পর্যন্ত অপেক্ষা করি। আগামী কমিশন বৈঠকে পর্যবেক্ষকদের বিষয় তোলা হবে। আখতার আহমেদ আরও বলেন, কেউ প্রবাসে থাকা অবস্থায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করে দেশে চলে আসলে তিনি আর ভোট দিতে পারবেন না। নিবন্ধনের জন্য অ্যাপ কবে নাগাদ হবে, সেটা পরে জানা হবে। ইসি সচিব বলেন, নির্বাচন নিয়ে ২২ সেপ্টেম্বর ইইউ প্রতিনিধি দল আসবেন। দল নিবন্ধনের ২২ দলের তদন্ত শেষ। আগামী রোববার বা সোমবার নাগাদ ইসি মিটিংয়ে তুলে জানাবো। তিনি বলেন, সংলাপের বিষয়টি শিগগিরই ঠিক করা হবে। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম