ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সিলেটে হামে আরও একজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

#

নিজস্ব প্রতিনিধি

২০ আগস্ট, ২০২৬,  5:55 PM

news image

সিলেটে হামের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও একজনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও সন্দেহজনক হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে।


স্বাস্থ্য বিভাগের ২০ আগস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হামের ১৩১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৩৪৭ জন সন্দেহজনক হাম রোগী।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৮৮ জন। এর মধ্যে সিলেটে ৩২০, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।


গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির বয়স ৮ মাস। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির বাড়ি কানাইঘাটে।


জেলা হিসেবে সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে-৫৪ জন। এরপর সিলেটে ৫০, হবিগঞ্জে ১৪ এবং মৌলভীবাজারে ১২ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম রোগেও চার জেলায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে।


সব মিলিয়ে নতুন রোগী ভর্তি, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এবং মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় সিলেটে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম