ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সিলেটে বাসের ধাক্কায় যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১১ মার্চ, ২০২৬,  4:34 PM

news image

সিলেটের ফেঞ্চুগঞ্জে একদিনের ব্যবধানে আরেক মোটরসাইকেল আরোহী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বাসের সাথে ধাক্কা লেগে হৃদয় (৩০) নামের ওই মোটরসাইকেল আরোহী মারা যান। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকায় সিলেটগামী বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়াবহর গ্রামের বাসিন্দা। পুলিশ বাস ও চালককে আটক করেছে বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির। স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় হৃদয়কে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  প্রসঙ্গত, এর আগে গত রবিবার ফেরীঘাট এলাকার বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সংলগ্ন সড়কে নির্মাণাধীন ব্রিজের জন্য রাখা বালুতে পিছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাথী খাতুন নামের এক এনজিওকর্মী নিহত হন। আহত হন তার সাথে থাকা মোটরসাইকেল চালক আরেক এনজিওকর্মী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম