ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সিরাজগঞ্জে ‘সিল্কসিটি এক্সপ্রেস’ লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

#

০৪ আগস্ট, ২০২৬,  6:40 PM

news image

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ঢাকাগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে যমুনা সেতুর পূর্ব ও পশ্চিমে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে একাধিক দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন।

আজ মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে শহীদ এম মনসুর আলী স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। চালক ও সংশ্লিষ্টরা দ্রুত শিকল (জরুরি ব্রেক) টেনে ট্রেনটির গতি রোধ করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।

লাইনচ্যুত হওয়ার ঘটনার পর থেকে যমুনা সেতুর পূর্ব পাড়ে ইব্রাহিমপুর স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ আটকা পড়ে আছে। অন্যদিকে সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ স্টেশনে ঢাকাগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ আটকে আছে। লাইন অবরুদ্ধ থাকায় উত্তর ও পশ্চিমাঞ্চলমুখী একাধিক ট্রেন নিকটবর্তী স্টেশনগুলোতে দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

যমুনা সেতু পশ্চিম (সয়দাবাদ) রেলওয়ে স্টেশনের মাস্টার মনিরুজ্জামান জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বগিটি উদ্ধারের কাজ শুরু করবে। লাইন সচল হতে কিছুটা সময় লাগবে।

সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, ‘উদ্ধারকারী ট্রেন পাঠানোর জন্য ইতিমধ্যেই পশ্চিমাঞ্চল রেল বিভাগ পাকশীকে খবর দেওয়া হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম