ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিনিধি

১৮ আগস্ট, ২০২৬,  5:27 PM

news image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে না আসার অভিযোগ তুলে স্থানীয়রা নিহতের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেন। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর একাধিকবার হাটিকুমরুল হাইওয়ে থানায় খবর দেওয়া হলেও পুলিশ দেরিতে ঘটনাস্থলে আসে। তবে অভিযোগ অস্বীকার করে হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম