ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন হিরো আলম

#

বিনোদন প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২২,  8:34 PM

news image

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে প্রবেশ করতে পারেননি ইউটিউবের আলোচিত অভিনেতা হিরো আলম। ভোটার না হয়েও সেদিন এফডিসিতে এসেছিলেন তিনি। তবে প্রবেশ কার্ড না থাকায় তাকে প্রধান ফটক থেকেই ফিরিয়ে দেন নিরাপত্তারক্ষী কর্মীরা। এতে খুবই হতাশ হয়েছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আলোচনায় আসা এ অভিনেতা। আর কখনও এফডিসিতে যাবেন না এবং আর কোনো সিনেমাই নির্মাণ করবেন না বলে মনস্থির করেছেন তিনি। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের হতাশা প্রকাশ করে লাইভে আসেন হিরো আলম।  ভক্ত-অনুরাগীদের এমন বার্তা দেন। হতাশার সুরে হিরো আলম বলেন,

‘রোববার থেকে অনেক ভাবলাম। নিজের কাছে প্রশ্ন করলাম। তার পর সিদ্ধান্ত নিলাম, আমি আর কোনো দিন এফডিসিতে যাব না। কোনো সিনেমা নির্মাণ করব না। কারণ সুশীলসমাজ আমাকে মেনে নিতে পারেনি। আবার এফডিসির লোকজন আমাকে নিতে পারছে না। তারা একের পর এক ধিক্কার ও লাঞ্ছিত করে যাচ্ছেন আমাকে।’ তিনি বলেন, ‘আমি সিনেমাকে ভালোবাসি। আমার ব্যবসা, ইউটিউব, কনসার্ট থেকে যে টাকা আয় করি তা দিয়ে সিনেমা তৈরি করি। কিন্তু এফডিসির কিছু লোক বলছেন— আমি সিনেমাকে নষ্ট করে ফেলছি। তাই আমার সঙ্গে ভালো কোনো শিল্পীকে কাজ করতে দেওয়া হয় না। তাই আজ থেকে সিদ্ধান্ত নিলাম কোনো সিনেমা করব না।’ এমন সিদ্ধান্ত নেওয়ার সময় হাতে পাঁচটি সিনেমা রয়েছে বলে জানালেন হিরো আলম। তবে সেসব সিনেমা শেষ করতে পারবেন কিনা তা জানা নেই তার। বললেন, ‘এ বছর এই পাঁচটি সিনেমা শেষ করতে পারব কিনা তা বলতে পারছি না। বর্তমানে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। আশা করছি এগুলো নিয়ে জীবন পার করে দেব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম