ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সিদ্ধিরগঞ্জে দস্তগীর গাজীকে প্রধান আসামি করে দুই মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৪,  4:43 PM

news image

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে হত্যার উদ্দেশ্যে গুলি করার অপরাধে সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে প্রধান আসামি করে দুইটি মামলা দায়ের করা হয়েছে।  আলাদা দুইটি মামলার একটিতে ১৩৩ জন এবং অপরটিতে ৪১ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। মামলাগুলোতে অজ্ঞাত রাখা হয়েছে আরও এক হাজার জনকে। বুধবার (২৫ সেপ্টেম্বর) মো. জুয়েল মিয়া (৩০) এবং মো. কাজী আহমেদুল্লাহ আহাদ নামের দুই ব্যক্তি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে: সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, শামীম ওসমান ভাতিজা আজমেরি ওসমান, গোলাম দস্তগীর গাজীপুত্র গোলাম মর্তুজা পাপ্পা গাজী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা, মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা। মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এবং সানারপাড় অংশে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে গুলি করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে আহত হন মামলার বাদীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম