ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সিদ্ধিরগঞ্জের আগুনের ঘটনায় আরো একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৫,  5:03 PM

news image

রায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লাইন লিকেজ থেকে আগুনে নারী ও শিশুসহ ৮ জন দগ্ধের ঘটনায় শিশু সুমাইয়ার পর তার মা রুপালী বেগম (২০) মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।  রবিবার সকাল পৌনে ৬ টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, রুপালীর শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছিল।  কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ঝগড়াচর গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে ও সোহাগের স্ত্রী রুপালি। এর আগে শনিবার ১৮ মাস বয়সী তার মেয়ে সুমাইয়া মারা যায়।  উল্লেখ্য, গত সোমবার (৩ মার্চ) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন হান্নান (৪০), সোহাগ (২৩), সাব্বির (১২), সুমাইয়া (এক বছর ছয় মাস), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪) ও নুরজাহান লাকি (৩০)। এদের মধ্যে হান্নান, সুমাইয়া ও রুপালি মারা গেছেন। দগ্ধ বাকিদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম