ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সিদ্দিকবাজারে বিস্ফোরণ : স্বজনদের কাছে ১৬ টি মরদেহ হস্তান্তর

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০২৩,  4:32 PM

news image

রাজধানীর গুলিস্তানের বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণে প্রাণ হারানো ব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত ২টা পর্যন্ত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমানের উপস্থিতিতে স্বজনদের আবেদন পাওয়ার পর সুরতহাল করে ময়নাতদন্ত ছাড়াই ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, বিস্ফোরণে প্রাণ হারানো প্রত্যেকের পরিবারকে আপাতত ৫০ হাজার টাকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হয়েছে। পাশাপাশি এ দুর্ঘটনায় গুরুতর আহত প্রত্যেকের জন্য ২৫ হাজার টাকা এবং অল্প আহতদের জন্য ১৫ হাজার টাকা দেয়া হবে। সেই প্রক্রিয়া চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ চত্বরে বুথ করে সব সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান তিনি। গতকাল মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ১৮ জনের প্রাণহানি হয়েছে। বিধ্বস্ত ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধারকাজের জন্য ভেতরে ঢুকতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ আবার শুরু হবে উদ্ধারকাজ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। দেয়াল ভেঙে এসে পড়ে রাস্তায়। বহু মানুষ উড়ে এসে রাস্তায় পড়েছেন। সড়কে থাকা বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শবর্তী ভবনগুলোও। ভেঙে পড়েছে অনেক ভবনের কাঁচ। বাসযাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত আশেপাশে থাকা সবাই হতাহত হয়েছেন। ঘটনার পর রিক্সা, ঠেলাগাড়ি, ট্রাক ও অ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পেরেছেন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম