ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৫ আগস্ট, ২০২৩,  8:11 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয়ে নাজমা বেগম (৪৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা বেগম ভোলার বোরহানউদ্দিনের থানার উখিয়া গ্রামের মৃত ইউসুফ মিয়ার স্ত্রী। চিকিৎসার জন্য আজ ভোরেই ভোলা থেকে তিনি ঢাকায় এসেছিলেন। নাজমা বেগমের ছেলে মমিন জানান, শনিবার ভোরে চিকিৎসার জন্য মাকে নিয়ে ঢাকার সদরঘাটে আসেন তিনি। পরে শনিরআখড়ায় এক আত্মীয়ের বাসায় যাওয়ার উদ্দেশে একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ে রওনা হন তারা। পথিমধ্যে যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস লাল মসজিদের সামনে পৌঁছালে ম্যানহোলের ঢাকনার সঙ্গে রিকশার ধাক্কা লাগে। এতে রিকশা থেকে ছিটকে পড়েন তার মা। এ সময় পেছন থেকে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির চাকায় পিষ্ট হন নাজমা বেগম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম