ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

সিকিমে ভূমিকম্প অনুভূত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  5:25 PM

news image

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের রেশ না কাটতেই এবার ভূমিকম্প আঘাত হানল ভারতে। দেশটির সিকিম রাজ্যের ইয়ুকসম শহরে সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৫ মিনিটে আঘাত হানে ভূমিকম্পটি। প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সিকিমের ইয়ুকসমে আঘাত হানা ভূমিকম্পটির মূল কেন্দ্র বা উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। আর উপকেন্দ্র ছিল ইয়ুকসম শহর থেকে ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এর আগে, রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে আসামের নগাঁওতে রিখটার স্কেলে ৪.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি বিকেল ৪টা ১৮ মিনিটে রেকর্ড করা হয়েছিল। এর কেন্দ্রস্থল ছিল আসামের নগাঁওয়ের ১০ কিলোমিটার গভীরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম