ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২৬,  11:06 AM

news image

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তনে যাওয়ার পথে ২৪০ জন যাত্রীসহ একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) জাভা সাগরে নিখোঁজ ওই জাহাজটির সন্ধানে অভিযান শুরু করেছে দেশটির উদ্ধারকারীরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।


খবরে বলা হয়, দক্ষিণ কালিমান্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দেয়ার খবর তারা পায়। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বানজারমাসিনের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।


প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটির সর্বশেষ অবস্থান জাভা সাগরে। বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার বা ৯২ মাইল দূরে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বানজারমাসিনের উদ্ধার সংস্থার অভিযান বিভাগের প্রধান আরিয়ান্তো আরদি জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, উদ্ধারকর্মীদের ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। আমরা ত্রিসাক্তিতে একটি অভিযান কেন্দ্র স্থাপন করেছি।’ 


কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির পরিচালনাকারী সংস্থা দুর্যোগের খবর পাওয়ার পর ঘটনাটি জানায়। তাদের পাওয়া তথ্য অনুযায়ী, জাহাজটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছিল। সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম