ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সিএনএন-নিউ ইয়র্ক টাইমস একত্রিত হয়ে চরম মিথ্যাচার করেছে: ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুন, ২০২৫,  4:55 PM

news image

ইরানে হামলার সফলতা

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ)। পেন্টাগনের গোপন বিশ্লেষণে উঠে এসেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তা স্থায়ী নয়। কেবল ৬ থেকে ৯ মাসের জন্য পিছিয়ে যেতে পারে। এই তথ্য ফাঁসের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব তথ্যকে মিথ্যা দাবি করে উড়িয়ে দিয়েছেন তিনি। ট্রুথ সোশালে এক পোস্টে তিনি লিখেছেন, ‘ফেইক নিউজ সিএনএন, ব্যর্থ নিউ ইয়র্ক টাইমসের সাথে একত্রিত হয়ে ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের মানহানি করতে চাচ্ছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে! টাইমস আর সিএনএন দুটোই জনসাধারণের কাছ থেকে তীব্র সমালোচনা পাচ্ছে!’ ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে, হামলার পরও ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি। এদিকে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে গোপন গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনাকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ফক্স নিউজকে তিনি বলেন, ‘এটা জঘন্য, এটা রাষ্ট্রদ্রোহিতা, এবং এ নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। যারা দায়ী, তাদের শাস্তি পেতে হবে।’ তিনি দাবি করেন, ক্ষয়ক্ষতির সব রিপোর্ট তিনি পড়েছেন এবং এতে কোনো সন্দেহ নেই যে যুক্তরাষ্ট্র যে তিনটি পারমাণবিক স্থাপনা আঘাত করেছে, সেগুলো ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়েছে। ট্রাম্পও উইটকফের বক্তব্য সমর্থন করে ট্রুথ সোশালে ফক্স নিউজের ওই সাক্ষাৎকারের একটি অংশ শেয়ার করেছেন। এতে উইটকফকে উদ্ধৃত করে ট্রাম্প লিখেছেন, ‘আমরা ফোর্ডোতে ১২টি বাংকার বাস্টার বোমা ফেলেছি। কোনো সন্দেহ নেই, সেটার ছাদ ভেদ করেছে এবং পুরোপুরি ধ্বংস হয়েছে। কাজেই যে রিপোর্টগুলো বলছে আমরা লক্ষ্য পূরণ করতে পারিনি, তা সম্পূর্ণ হাস্যকর।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম