ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সিআইডি প্রধানকে পুলিশ অধিদপ্তরে বদলি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৪,  8:06 PM

news image

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে সরিয়ে দেওয়ার বিষয়টি জানানো হয়। তবে সিআইডি প্রধানের দায়িত্ব এখনও কাউকে দেওয়া হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি), র‍্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে সিআইডির দায়িত্ব নেন মোহাম্মদ আলী মিয়া। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় জন্মগ্রহণ করেন। মোহাম্মদ আলী ১৫তম বিসিএস কর্মকর্তা হিসেবে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ডিআইজি হিসেবে পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, হবিগঞ্জ ও মানিকগঞ্জের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন। সিআইডির আগে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম