ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সিংগাইরে ঘুমন্ত অবস্থায় বড়ভাইকে গলা কেটে হত্যা ছোটভাইয়ের

#

১০ এপ্রিল, ২০২৩,  4:53 PM

news image

প্রেমের বিয়ে মেনে না নেওয়ার জের ধরে মানিকগঞ্জের সিংগাইরে ঘুমন্ত বড়ভাই আবু রায়হানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছোটভাই রোমানের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর থেকে ছোটভাই পলাতক রয়েছে। রোববার রাত ১২টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম ফকিরপাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তারা ওই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শাহজাহান ফকিরের তিন ছেলে। তারা হলেন— আবু রায়হান (২৭), রোমান (২৪) ও জামান (১৮)। প্রায় এক বছর আগে রোমান প্রেম করে বিয়ে করে। পরিবারের কেউ তা মেনে নেয়নি। এ ছাড়া টাকা-পয়সা নিয়ে ওই পরিবারে বিরোধ চলছিল। মা-বাবা একঘরে ও পাশেই অন্য একটি ঘরে একই খাটে ঘুমান তিন ভাই। প্রতিদিনের মতো রোববার রাত ৯টার দিকে খাবার খেয়ে তিন ভাই ঘুমাতে যান। বড়ভাই রায়হান ও ছোটভাই জামান শুয়ে পড়লেও রোমান চেয়ারে বসেছিলেন। রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় রায়হানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে রোমান পালিয়ে যায়। এ সময় বড়ভাই রায়হানের গোংগানির শব্দে ঘুম ভেঙে যায় ছোটভাই জামানের। তখন তার মা-বাবাকে ঘুম থেকে ডেকে উঠান তিনি। পরে রক্তাক্ত অবস্থায় স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সিংগাইর থানার ওসি সৈয়দ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই রায়হান খুন হয়েছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রোমানকে গ্রেফতার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম