ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সায়েন্সল্যাবের বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৩,  6:41 PM

news image

রাজধানীর সায়েন্সল্যাবে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা আক্তার মারা গেছেন। এ নিয়ে ভবনটিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়াল। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল নয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়াও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা আক্তার আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে থাকা অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি। আয়েশার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান তিনি। উল্লেখ্য, গত ৫ মার্চ সায়েন্সল্যাবে একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- শফিকুজ্জামান (৪৫), আব্দুল মান্নান (৬৫) ও তুষার (৩৫)। আয়েশাকে নিয়ে সংখ্যাটা চারজনে দাঁড়াল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম