ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সাড়ে পাঁচ ঘণ্টা পর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৩,  4:44 PM

news image

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা আগুন দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগুনের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এর আগে বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। মার্কেটটিতে স্বর্ণের দোকান ছাড়াও কাপড়, প্লাস্টিকের মালামাল, ক্রোকারিজ ও ব্যাগের দোকান ছিল। সব কিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে র‌্যাব, পুলিশ, বিজিবি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গতরাত পৌনে ৪ টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশ কিছু জায়গা পুড়ে গেছে। কিছুক্ষণ পরপর এসি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।  অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম