ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সাহসী দৃশ্যে অভিনয় করে নজর কাড়লেন তানিয়া বৃষ্টি

#

বিনোদন প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৪,  8:34 PM

news image

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা সমালোচনা-গুঞ্জন শোনা যায়। এবার সাহসী দৃশ্যে অভিনয় করে সবার নজর কাড়লেন বৃষ্টি। ‘চোখটা আমাকে দাও’ নামে একটি নাটকে পতিতা চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়েছেন এই অভিনেত্রী। নাটকটি মুক্তির পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন বৃষ্টি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন বৃষ্টি। এমন চরিত্র করতে পেরে উচ্ছ্বসিত বৃষ্টি। গণমাধ্যমে অভিনেত্রী বলেন, এটি আমার প্রিয় একটি নাটক। চরিত্রটিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল। সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় পরিচালক। তার নির্দেশনায় এর আগেও বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি। তিনি আরও বলেন, অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোভানের প্রতিও। ধন্যবাদ পুরো ইউনিটকে। এ নাটকের জন্য দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রশংসা পাচ্ছি। আগামীতে আরও ভালো ভালো গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে। প্রসঙ্গত, ‘চোখটা আমাকে দাও’ নাটকে জোভান-বৃষ্টি ছাড়া আরও অভিনয় করেছেন আকবাল হোসাইন, মাসুদ হারুন, ইশরাক পায়েলসহ অনেক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম