ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সালমান রুশদিকে ছুরিকাঘাতের ঘটনায় হত্যাচেষ্টা মামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ আগস্ট, ২০২২,  4:41 PM

news image

সালমান রুশদির ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। গত শুক্রবার একটি অনুষ্ঠানের মঞ্চে সালমান রুশদির ওপর এ হামলা চালানো হয়। এদিকে, হাদি মাতার নামের ওই অভিযুক্ত ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করলেও তার জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে নিউইয়র্ক রাজ্যের চৌতাউকা কাউন্টির প্রসিকিউটর জানিয়েছেন। রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় একটি শিক্ষা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে রুশদির ওপর হামলা এবং একজন সাক্ষাৎকারকারীকে আক্রমণ করার অভিযোগ আনা হয়েছে মাতারের বিরুদ্ধে।

‘দ্য স্যাটানিক ভার্সেস’ লেখার কারণে বহু বছর ধরেই হত্যার হুমকি পেয়ে আসছেন ভারতীয় বংশোদ্ভূত লেখক সালমান রুশদি। হামলার পর তার অবস্থা জানা যায়নি।‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটিকে বহু মুসলিম ধর্ম অবমাননাকারী বলে মনে করে থাকে। বইটি ১৯৮৮ সালে ইরানে নিষিদ্ধ হয়। এর এক বছর পর ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি রুশদিকে হত্যার ফতোয়া দেন। তার মাথার মূল্য ৩০ লাখ ডলার নির্ধারণ করে দেওয়া হয়। ভারতীয় বংশোদ্ভূত লেখক সালমান রুশদির যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় দেশের নাগরিকত্ব রয়েছে। মত প্রকাশের স্বাধীনতার পক্ষে সোচ্চার এই লেখক বেশ কয়েকবারই নিজের কাজের পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম