ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সালমানের সফর থেকে বাদ জ্যাকলিন

#

বিনোদন ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২১,  6:53 PM

news image

চলতি মাসের শুরুতেই সালমান খান ঘোষণা করেছিলেন ১০ ডিসেম্বর থেকে শুরু হবে ‘দাবাং’ সিনেমার সফর। পুরো টিম নিয়ে রিয়াদে সফর করবেন বলিউড ভাইজান। ‘অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমা মুক্তির পর সালমান, আয়ুশ শর্মা এই সফরে যোগ দেন। তারকা খচিত এ সফরে শিল্পা শেঠি, সাই মাঞ্জরেকার, প্রভু দেবা, সুনীল গ্রোভার, কামাল খান এবং গুরু রানধাওয়ার মত অভিনেতা-অভিনেত্রীরাও থাকবেন।

এ সফরে লঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজেরও অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সুকেশ চন্দ্র শেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপি প্রতারণার মামলার বিতর্কে সফর থেকে বাদ পড়েছেন জ্যাকলিন। বর্তমানে একটি অর্থ পাচারের মামলায় অভিযুক্ত সুকেশ জেলে আছেন। তার বান্ধবী হিসেবে জ্যাকলিনকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জিজ্ঞাসাবাদ করছে। গত ৮ ডিসেম্বর দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসের বাইরে জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। সুকেশ চন্দ্র শেখরের বিরুদ্ধে প্রতারণা মামলায় অভিযুক্ত জ্যাকলিনের কাছ থেকে তথ্য উদঘাটনের জন্য তাকে ডাকা হয়েছিল। এ নিয়ে তিনবার এই অভিনেত্রীকে তদন্ত করার জন্য তলব করা হয়। মামলার জন্য দিল্লির একটি আদালতে চার্জশিট দাখিল করেছে ইডি। যেখানে জ্যাকলিন ফার্নান্দেজ এবং নোরা ফাতেহির নাম উল্লেখ রয়েছে। সেখানে বলা আছে, বলিউড অভিনেত্রী প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্র শেখরের কাছ থেকে একাধিক উপহার পেয়েছিলেন। এর আগে এক ওষুধ সংস্থার সাবেক মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছিলেন সুকেশ এবং তার স্ত্রী লিনা পল। সেই মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন দম্পতি। এর পরই নাম জড়ায় জ্যাকলিনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম