ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সালমানের পোষা বাঁদর হয়ে থাকতে নারাজ জেরিন খান

#

বিনোদন ডেস্ক

২০ জানুয়ারি, ২০২২,  5:16 PM

news image

বলিউডের লাস্যময়ী অভিনেত্রী জেরিন খান সালমান খানের সঙ্গে ‘ভীড়’ ছবি দিয়ে আলোচনায় আসেন। এরপর বেশকিছু ছবিতে অভিনয়ও করেছেন এই অভিনেত্রী। দেখতে দেখতে বলিউডে কাটিয়ে ফেললেন ১২ বছর। তবে বলিউডে একযুগ কাটিয়ে দেওয়ার পরেও জেরিন খান নিজের নাম প্রথম সারির নায়িকার তালিকায় রাখতে পারেননি। জেরিন খান সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় সালমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন। সালমানকে একটি ফোন করলেই সে ছুটে আসবে জানিয়ে জেরিন খান জানান, সালমান তার হাত না ধরলে তার পক্ষে ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়া যে বেশ মুশকিল ছিল।

এই জন্য ‘ভাইজান’ এর কাছে তিনি কৃতজ্ঞ। তবে হ্যাঁ, তার ক্যারিয়ারের সবটুকু সালমানের দান বলে যাদের মনে হয় তাদের উদ্দেশে জেরিন খান বলেন, এ কথা একেবারেই ঠিক নয়। পুরোপুরি গুজব। হ্যাঁ, সালমান দুর্দান্ত একজন মানুষ। অত্যন্ত পরোপকারীও। কিন্তু মনে রাখতে হবে একইসঙ্গে প্রচণ্ড ব্যস্তও থাকেন তিনি।  অভিনেত্রী আরও বলেন, আমি জানি, সালমানকে একটি ফোন করলেই সে ছুটে আসবে। কিন্তু সেই সুযোগ নিয়ে তাকে আমি জ্বালাব কেন? আর একটা কথা, আমার ক্যারিয়ারে সবকিছুর সঙ্গে যদি সালমানের নাম জড়ানো হয়, তবে তো তা আমার বহু দিনের পরিশ্রমকেও একভাবে ছোট করা হয়। আমি সালমানের পোষা বাঁদর হয়ে থাকতে নারাজ। সব সময় ওর কাঁধে চড়ে ঘুরে বেড়াব, ওকে জ্বালাব, এই বিষয়টাতেই আপত্তি রয়েছে আমার। 

-সূত্র: হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম