ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সামান্থাকে ভুলতে পারছেন না নাগা

#

বিনোদন ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৩,  10:35 PM

news image

চার বছরের দাম্পত্য জীবন ভুলে দুই বছর আগে পৃথক হয়ে যান দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। এর মধ্যে গত কয়েক বছর ধরে সামান্থার ব্যক্তিগত জীবনে অনেক ঝড় বয়ে গেছে।  তবু সব সামলে পেশাদার অভিনেত্রী হিসাবে নিজের জীবনের অন্যতম সেরা সময় উপভোগ করেন এই নায়িকা। কয়েক বছর আগে দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডে পা রেখেছেন তিনি। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে বলিউডে হাতে খড়ির পরে মার্ভেলখ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণেও কাজ করেছেন তিনি।  মাঝে ‘শকুন্তলা’ ও ‘কুশি’র মতো ছবিগুলো মুক্তি পেয়েছে তার। ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন, কর্মজীবনে সাফল্যেই পেয়েছেন অভিনেত্রী। তবে এই দুই বছরে বারবার নাগা-সামান্থার অনুরাগীরা ভেবেছেন ফের এক হবেন তারা।  এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় ওয়েব সিরিজ নিয়ে প্রশ্ন করতেই নাগা নাম নেন সামান্থার। নাগাকে প্রশ্ন করা হয় কোন ভারতীয় সিরিজ দেখে বাকরুদ্ধ হয়ে যান তিনি। একমুহূর্ত দেরি না করেই অভিনেতা বলেন ‘দ্য ফ্যামিলি ম্যান’।  এই সিরিজের দ্বিতীয় ভাগে রাজলক্ষ্মী শেখরনের চরিত্রে অভিনয় করেন সামান্থা। প্রশংসিত হয়েছে তার অভিনয়। তার এমন উত্তরের পর অনেকের কৌতূহল, তবে কি ভাঙা সম্পর্ক ফের জোড়া লাগার সম্ভাবনা রয়েছে! তবে এই আলোচনার মধ্যেও আরেকটি গুঞ্জন রয়েছে— অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি নতুন করে সম্পর্কে জড়িয়েছেন নাগা। যদিও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি নাগা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম