ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হলেন উদয়

#

০৬ মার্চ, ২০২৪,  7:03 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন সাভার সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী মোঃ তানভীর আহাম্মেদ উদয়। মঙ্গলবার (০৫ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক। এর আগে গত ০১ জানুয়ারি মোঃ তানভীর আহাম্মেদ উদয়কে সাভার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মনোনীত করা হয়। মোঃ তানভীর আহাম্মেদ উদয় আশুলিয়ার বাইপাইল এলাকার সাংবাদিক আলমাস হোসেনের কনিষ্ঠ পুত্র। সে বর্তমানে সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত আছেন। নতুন দায়িত্ব পেয়ে মোঃ তানভীর আহাম্মেদ উদয় বলেন, ছাত্রলীগের একজন কর্মী হিসেবে সাভার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে কাজ করতে পারা অনেক গর্বের। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার ভিশন-৪১ বাস্তবায়নে  কাজ করে যাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম