ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সাভারে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে

#

০৫ নভেম্বর, ২০২৩,  8:55 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ গত কয়েক দিনের শ্রমিক আন্দোলনে সাভারের আশুলিয়া এলাকা অশান্ত থাকলেও আজ ফিরেছে কর্মব্যস্ত চেনা রূপে। আজ রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে প্রায় সব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কর্মমুখর হয়ে উঠেছে কারখানাগুলো। সকাল থেকে সারিবদ্ধভাবে কারখানায় ঢুকতে দেখা যায় শ্রমিকদের। খোঁজ নিয়ে জানা যায়, গত বেশ কিছুদিন ধরে মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় প্রায় অর্ধশত কারখানায় কয়েক হাজার শ্রমিক সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছিলেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় শ্রমিকদের।  শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেটসহ জলকামান ব্যবহার করতে হয়েছে। এ সময় ভ্যানচালকসহ বেশ কয়েকজন শ্রমিকও আহত হন।

এদিকে শ্রমিক অসন্তোষ নিরসনে স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রমিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করে আন্দোলন থেকে বিরত থাকার অনুরোধ জানায়। পাশাপাশি পুলিশ ও র‌্যাব কর্মকর্তারাও সংবাদ সম্মেলনের মাধ্যমে শ্রমিকদের গুজবে কান না দিয়ে কাজে ফেরার আহ্বান করেছিলেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, আশুলিয়ার বাইপাইল থেকে নরসিংহপুর পর্যন্ত সকাল থেকে শ্রমিকরা বিভিন্ন কারখানায় দলে দলে কাজে যোগ দেন। আন্দোলনরত প্রায় সব কারখানাই খোলা ও শ্রমিকরা কাজ করছেন। রাস্তাঘাটে কোনো ধরনের জটলা বা শ্রমিকদের উপস্থিতি নেই। তবে সড়কসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  

স্থানীয় শ্রমিক নেতা ইব্রাহিম বলেন, ‘আজকে পরিবেশ শান্ত। কোনো আন্দোলন নেই। শ্রমিকরা কাজে ফিরেছেন। আশা করি আর কোনো আন্দোলন হবে না। অনেক শ্রমিক বুঝে না বুঝে আন্দোলনে নেমেছিলেন। আমরাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তাদের সামনে তুলে ধরেছি, ফলে শ্রমিকরা বিষয়টি বুঝতে পেরেছেন। শিল্পাঞ্চল পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, ‘শ্রমিকরা আজ যথাসময়ে কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত আশুলিয়ার কোনো এলাকায় বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম