ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সাভারে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০২২,  9:01 PM

news image

সাভারের একটি তৈরি পোশাক কারখানায় ছাঁটাই ও অব্যাহতি দেওয়া শ্রমিকদের আইনগত বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে কারখানাটির সামনে অবস্থান করছেন ভুক্তভোগী শ্রমিকরা। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের উলাইল বাসস্ট্যান্ড সংলগ্ন কর্ণপাড়া এলাকার একটি টেক্সটাইল কারখানার প্রায় ৬০ জন শ্রমিক এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শ্রমিকরা জানিয়েছেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের আইনগত বকেয়া পাওনাদি পরিশোধ না করে টালবাহানা করছেন। এছাড়া কর্তৃপক্ষ জোর করে অব্যাহতি পত্রে স্বাক্ষর নিয়ে শ্রমিকদের বকেয়া না দিয়ে দীর্ঘ দিন ধরে টালবাহানা করছেন। তাই পাওনাদি পরিশোধের দাবিতে এই কর্মসূচি পালন করছি।

ভুক্তভোগী শ্রমিক রোজিনা বলেন, আমাদের জোর করে অব্যাহতি পত্রে স্বাক্ষর নিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু বকেয়া ও আইনগত পাওনাদি পরিশোধ করে নাই। আমরা কারখানার সামনে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে কেউ যোগাযোগ করেনি। বরং আমাদের গালিগালাজ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। অপর শ্রমিক রফিকুল ইসলাম বলেন, আমাদের হঠাৎ করেই কর্তৃপক্ষ কৌশলে ছাঁটাই করেছেন। কিন্তু তারা আইন মেনে পাওনাদি পরিশোধ করেননি। এই মুহুর্তে আমরা অনিশ্চয়তায় ভুগছি। এখন আমরা চাকরিও পাচ্ছি না। আমরা অমানবিক জীবন যাপন করছি। আমরা বাসা ভাড়া দিতে পারছি না। এ ব্যাপারে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব জানান, অন্যায়ভাবে শ্রমিকদের সাদা কাগজে স্বাক্ষর নিয়ে কাজ থেকে বিরত রেখে কারখানা কর্তৃপক্ষ অমানবিকতার পরিচয় দিয়েছেন। অবিলম্বে শ্রমিকদের আইনগত বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তপন সাহা, সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি শাহ্ আলম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির সভাপতি কবির হোসেন মনির, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আহমেদ জীবনসহ ছাঁটাইকৃত শ্রমিকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম