ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক ৩

#

নিজস্ব প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২৬,  4:43 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভারে খাদ্য অধিদপ্তরের চাউল বোঝাই ট্রাকসহ তিন জনকে আটক করেছে পুলিশ। এসময় ওই ট্রাকে থাকা ৩৬১ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। আটকদের মধ্যে ট্রাকের চালক ও হেলপারসহ আরও একজনে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নিয়ামত উল্লাহ। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের পাকিজা মোড় এলাকা থেকে ট্রাক ভর্তি চালসহ তিন জনকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। গোপনীয়তা রক্ষায় তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়াগামী লেনে সাভারের পাকিজার মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানোর জন্য সন্দেহভাজন একটি ট্রাককে সিগন্যাল দেয়। পরে ট্রাকের ভেতরে ৩০ কেজি ওজনের ৩৬১ বস্তা চাল পাওয়া যায়। চালের বস্তায় খাদ্য অধিদফতরের নাম লেখা রয়েছে দেখে পুলিশ চালের চালান এবং বৈধ কাগজপত্র দেখতে চায়। ট্রাকের চালকসহ তিন জন কোনও কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ ট্রাক ও চাল জব্দ করে থানায় নিয়ে আসে। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ নিয়ামত উল্লাহ বলেন, ‘৩৬১ বস্তা খাদ্য অধিদফতরের চাল জব্দ করা হয়েছে। এসময় চাল বহনকারী ট্রাক জব্দ ও চালক-হেলপারসহ তিন জনকে আটক করেছি। মূলত চালের চালান বা নিয়ে আসার কোনও পাস ছিল না। ঢাকার তেজগাঁও খাদ্য অধিদপ্তরের গুদাম থেকে ট্রাকে ভরে অবৈধভাবে এসব চাল ফরিদপুরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। তিনি আরও বলেন, “আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। বৈধ কোনও কাগজপত্র যদি তারা না আনতে পারে তাহলে ধরে নেওয়া হবে চালগুলো চোরাই। এঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনসহ কারা জড়িত রয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম