ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

সাভারের সাগর হত্যা মামলার দুই আসামী র‌্যাব-১৩'র হাতে গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৫,  9:53 PM

news image

ঢাকা জেলার সাভার মডেল থানার চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার প্রধান দুই আসামীকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। মামলা রুজুর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।র‍্যাব-১৩ জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্র ধারণ করে তারা হত্যা, ধর্ষণ, রাহাজানি ও অন্যান্য গুরুতর অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে সাগর হত্যার প্রধান আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত সাগর সাভারের ডগরমোড়া এলাকায় জনৈক পিন্টু সাহেবের বাড়িতে ভাড়া থাকতেন এবং পেশায় রংমিস্ত্রি ছিলেন। আসামীরা বিভিন্ন অপরাধে জড়িত ছিল,যা নিয়ে প্রতিবাদ করায় তারা সাগরকে হত্যার হুমকি দেয়। ১৮ মার্চ রাত ১১টার দিকে ডগরমোড়া পাঠানপাড়া তিন রাস্তার মোড়ে পূর্বপরিকল্পিত ভাবে সাগরের পথরোধ করে চাকু দিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২১ মার্চ নিহতের মা লতা বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। থানায় মামলার প্রেক্ষিতে র‍্যাব-১৩ ঘটনাটি নজরে এনে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, আসামীরা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এলাকায় লুকিয়ে আছে। এরপর ২২ মার্চ সন্ধ্যা ৭টার দিকে র‍্যাব-১৩ সিপিএসসি রংপুরের একটি চৌকস আভিযানিক দল কুড়িগ্রামের নাগেশ্বরী থানাধীন এগারোমাথা বাজারে উম্মুল কুরআন ইন্টারন্যাশনাল নূরানী ক্যাডেট মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে ২ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা এজাহারনামীয় ১নং আসামী বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন দোয়ারিকা গ্রামের আব্দুল জলিল এর ছেলে বর্তমান ঠিকানা ঢাকা জেলার সাভার থানাধীন (নিউমার্কেটের পিছনে) ডগরমোড়া মহল্লায় বসবাসকারী সফিক @ পাশা এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার অন্তর্ভুক্ত তুলারফিডা গ্রামের  আশরাফ আলীর ছেলে বর্তমান ঠিকানা সাভার থানাধীন তালতলা চাপাইল (জব্বার মেম্বারের গলি) বসবাসকারী ফজলু করিম @ লেবু।  পরবর্তী আইনি কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম