ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

#

২৪ মে, ২০২৫,  7:07 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি।  এ সময় সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংবাদমাধ্যমকে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, যুবশক্তি কখনো অন্য দলের যুব সংগঠনের মত হবে না। ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না। দেশের  মূল চালিকাশক্তি এই যুব সমাজকে কাজে লাগানোর লক্ষ্য নির্ধারন করেছি আমরা। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান রাখবে যুবশক্তি। অতিবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই ঘোষনাপত্রের ইস্যুকে বাধাগ্রস্থ করার জন্য অনেক অপশক্তি যারা রাজপথে সক্রিয় আছে। জাতীয় যুবশক্তি জুলাই ঘোষনাপত্র বাস্তবায়ন করতে রাজপথে কর্মসূচী ঘোষনা করা ও তা বাস্তবায়নের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে ।  আর মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, আমরা চাই দেশের এই বিশাল জনশক্তি রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভিন্ন মাত্রার শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে জাতীয় যুবশক্তি।  সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাবে জাতীয় যুবশক্তি। এ সময় জাতীয় যুব শক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা  উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম