ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

সাবেক সচিব শফিকুল ইসলাম গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২৫,  7:07 PM

news image

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে। জানা গেছে, ‘মঞ্চ ৭১’ এর অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে যে মামলায় কারাগারে পাঠানো হয়েছিল, এবার সেই মামলায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হল। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, শফিকুল ইসলাম ছাড়াও গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মামলার নথিতে বলা হয়, গত ২৮ আগস্ট রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে একটি গোলটেবিল বৈঠক হয়। সেখানে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বক্তব্য দেন এবং উপস্থিত কয়েকজন আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন। ওই বৈঠকে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। উল্লেখ্য, শফিকুল ইসলাম ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। পরে ২০১৫ সালে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম