ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সাবেক ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান ডিবির হাতে আটক

#

২৭ জানুয়ারি, ২০২৫,  6:42 PM

news image

ওবায়দুর রহমান লিটন : বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের একাধিক মামলার আসামি ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ঢাকা ১৯ আসনের সাবেক এমপি ডা. এনামুর রহমান এনামকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে এনামুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, এনাম এডুকেশন এন্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ (প্রাইভেট) লিমিটেড এবং এনাম ক্যান্সার হসপিটাল লিমিটেডে এর মালিক ডা. এনামুর রহমান। গত জুলাই–আগস্টে কোটা সংস্কার আন্দোলনে সাভার আশুলিয়ায় অনেকে নিহত ও আহত হয়। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে এসব ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যা চেষ্টার মামলা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম