ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

সাফের ড্র: বাংলাদেশের গ্রুপে লেবানন-মালদ্বীপ

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ মে, ২০২৩,  8:05 PM

news image

ভারতে অনুষ্ঠিত চলতি বছরের সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে লাল সবুজের প্রতিনিধিরা পেয়েছে সাফে নতুন যুক্ত হওয়া দল লেবানন। এছাড়া বাংলাদেশের চেয়ে শক্তিতে এগিয়ে থাকা মালদ্বীপ আছে ওই গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ভুটান। ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক ভারত। তাদের অন্য তিন প্রতিপক্ষ কুয়েত, নেপাল ও পাকিস্তান। ভারতের গ্রুপে পড়েছে নতুন সাফে যুক্ত হওয়া দল কুয়েত। আগামী ২১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ভারতে সাফ চ্যাম্পিয়নশিপে অনুষ্ঠিত হবে। রবিন রাউন্ড পদ্ধতিতে দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল সরাসারি সেমিফাইনালে অংশ নেবে। সেখান থেকে দুই দল যাবে ফাইনালে। এবার বসতে যাচ্ছে সাফের ১৪তম আসর। গত আসরের চ্যাম্পিয়ন ভারত। সর্বাধিক আটটি শিরোপাও তাদের। গেল আসরে মালদ্বীপ ও ভারত ফাইনালে উঠেছিল। তার আগের আসরে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল মালদ্বীপ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম