ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

সাপাহার সীমান্তে পুশইনের চেষ্টা, ৯ নারী-শিশুকে ফেরত নিল বিএসএফ

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুন, ২০২৬,  4:51 PM

news image

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে পুশইনের চেষ্টার শিকার হওয়া ৯ নারী ও শিশুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফেরত নিয়ে গেছে বলে ধারণা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সারাদিন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে ওই ৯ নারী ও শিশুকে অবস্থান করতে দেখা যায়। তবে বর্তমানে তাদের কোনো অবস্থান বা চলাচল লক্ষ্য করা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে বিএসএফ তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে গেছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করেছে বিজিবি। জেলার সব সীমান্ত ফাঁড়িতে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। এর আগে বুধবার ভোর ৪টার দিকে সাপাহারের আদাতলা বিওপির অধীন ২৪৪ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিজিবি ওই চেষ্টা প্রতিহত করে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও পুশইনের ঘটনা প্রতিরোধে তাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম