ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সাত ডিসিসহ ডিএমপির ১১ কর্মকর্তা বদলি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৪,  5:15 PM

news image

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে সাতজন হলেন উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার এবং চারজন হলেন সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা। সোমবার (১৪ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা আলাদা দুটি আদেশে এই বদলি করা হয়। ৭ উপপুলিশ কমিশনারের (ডিসি) মধ্যে আ স ম শামসুর রহমান ভুঁঞাকে গোয়েন্দা রমনা ও মতিঝিলে বিভাগে, ড. হুমায়রা পারভীনকে ডিএমপি সদর দপ্তরে, সালমা সৈয়দ পলিকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশনে বিভাগে, দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ট্রাফিক লালবাগ ও রমনায়, রেজাউল করিমকে পিএমও পশ্চিমে, তারেক জুবায়েরকে প্রসিকিউশন বিভাগে এবং আব্দুল আউয়ালকে গোয়েন্দা লালবাগ ও ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে। আর ৪ সহকারী কমিশনারের (এসি) মধ্যে জুনায়েদ জাহেদীকে ট্রাফিক গুলশানে, নজরুল ইসলামকে গোয়েন্দা গুলশানে, আরিফুর রহমান রনিকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিসে ও আশফাক আহমেদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম